রাঙামাটির কাউখালীতি নানা আয়োজনের মধ্য দিয়ে এইডস দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর ও আরএইচএস্টেপ ইউবিআর কাউখালীর যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে হাসপাতাল এলাকা ঘুরে স্বাস্থ্য কমপ্লেক্সে সংক্ষিপ্ত এক আলোচনা সবায় মিলিত হয়।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএইচএফপিও সুইমেপ্রু রোয়াজার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেপ্রসি মিশন উপজেলা ম্যানেজার হ্লাসেনু রাখাইন, আরএইচস্টেপ ইউবিআর উপজেলা ম্যানেজার তুহিন চাকমা, স্বাস্থ্য সহকারী শান্তনা চাকমা, শিক্ষানবীশ স্বাস্থ্য সহকারী লিলি চাকমা নেন্সি প্রমূখ।
Previous Article‘বিজয় উল্লাস’ দেয়ালিকার উদ্বোধন
Next Article উন্নয়নের গতি বাড়লেও সংঘাত থামেনি পাহাড়ে
