রাঙামাটির কাউখালীতে ইয়াবাসহ রিয়াজ হোসেন (১৯) ওরফে ইরাক নামে এক যুবকে গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ। শনিবার রাতে কাউখালী সদরের ইউএনও অফিস সংলগ্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তার পকেট থেকে ৪ পিস ইয়াবা পাওয়া যায়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত রিয়াজ ওরফে ইরাক ঘাগড়া ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকার জুলফিকার আলী ভুট্টুর ছেলে। ইরাককে গ্রেপ্তারের সময় তার অপর সঙ্গী একই এলাকার ওফার আলী এর ছেলে ইউনুচ (২০) পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। এ বিষয়ে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
