রাঙামাটির কাউখালীতে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে কাউখালী থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার বেতবুনিয়া ফরেনার চেকপোস্ট এলাকা থেকে বেতবুনিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ সুব্রত কুমার সরকার এর নেতৃত্বে পুলিশের বিশেষে অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা সহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃতরা হল-কাউখালী উপজেলার সুগারমিল আদর্শগ্রাম এলাকার ওবায়দুল আকবর এর ছেলে মাসুদ রানা (৩৩) ও লক্ষীপুর জেলার জাজিরা উপজেলার আলী মিয়ার মেয়ে লিমা আক্তার (২৮)।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনজুর আলম জানান- গোপন সংবাদের ভিত্তিতে ফরেনার চেকপোস্ট এলাকায় চট্টগ্রাম থেকে আসা রাঙামাটি গামী মোটরসাইকে দাড় করিয়ে তল্লাশি চালালে তাদের কাছে ১৪০ পিস ইয়াবা পাওয়া যায়। এসময় একটি ইয়ামাহা মোটর সাইকেলও জব্দ করা হয়। রবিবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে কাউখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
Previous Article‘নারীরা ঘরে-বাহিরে কোথায়ও নিরাপদ নয়’
Next Article লংগদুতে সমবায় দিবস পালিত
