কাপ্তাই কর্ণফুলি ডিগ্রি কলেজের তঞ্চঙ্গ্যা ছাত্র ছাত্রীদের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক অ্যারিস্টল তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য সান্তনা চাকমা। অনন্ত তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় নবীণ বরন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সাবেক মহাসচিব শিক্ষাবিদ বিধু ভূষণ তঞ্চঙ্গ্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা, ১০০নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, ৫নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা, কাপ্তাই উপজেলা আ’লীগ সহ সভাপতি দীপ্তিময় তালুকদার, সমাজকর্মী রাজীব তঞ্চঙ্গ্যা, বড়ইছড়ি তঞ্চঙ্গ্যা ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা, ওয়াগ্গা ইউপির সদস্য মায়ারাম তঞ্চঙ্গ্যা এবং শ্যামল তঞ্চঙ্গ্যা প্রমুখ। নবীন বরণ অনুষ্ঠানে কাপ্তাই কর্ণফুলি ডিগ্রি কলেজ এবং রাঙ্গুনিয়া কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নত ছাত্র ছাত্রীদের এবং বিএসপিআই এর প্রথম বর্ষেরর ছাত্র ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
