রাঙামাটির রাজস্থলীতে ‘করোনা রেডজোন’ খ্যাত বন্দরনগরী নারায়নগঞ্জ’র গার্মেন্টসে কর্মরত তিন শ্রমিককে করোনা সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
বুধবার বিকেলে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসর্গ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের অধিকতর সর্তকতা স্বরূপ আইসোলেশন ভর্তি করেন।
রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা জানান, বিকালে এই তিন জন ব্যক্তি হাসপাতালে করোনা রোগী সন্দেহে আসলে, তাদের মধ্যে একজনের করোনা উপর্সগ প্রবল থাকায় এবং নারায়নগঞ্জ ফেরত হওয়ায় অধিকতর সতর্কতার জন্য তাদের আইসোলেশনে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, তারা ঢাকা নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্যাকেজিং গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে। সকালে তাদের করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
