রাঙামাটিতে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত টিম করোনা প্রতিরোধে মাঠে নেমেছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সভা শেষে বিকেলেই এই টিম শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালান। এসময় হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের বাসায় গিয়ে তাঁর সবশেষ তথ্য সংগ্রহ করেন। এছাড়া সামাজিক দুরত্ব বাড়াতে জনসচেতনতার কাজও করছে এই টিম।
বিকেলে প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে দুইটি টিম শহরের পাথরঘাটা ও পাবলিক হেলথ এলাকায় হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের খোঁজখবর নেন। এছাড়া শহরের বিভিন্ন জায়গায় সচেতনতামূলক কার্যক্রমেও অংশ নেয় করোনা প্রতিরোধে গঠিত এই সমন্বয় টিম।
এসময় রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাশ বলেন, জনগণকে সচেতন করার উদ্দেশে আমাদের অভিযান শুরু হয়েছে। সরকারের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই অভিযান চলবে। আমাদের মূল উদ্দ্যেশ
প্রাবাসীদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা। সাথে সাথে সর্বসাধারনকে উৎসাহী করা যেন জরুরী কাজ ছাড়া কেউ ঘরের বাহিরে বের না হন এবং স্বেচ্ছায় কোয়ারেন্টিনে থাকেন।
