দেশব্যাপি চলমান করোনা সংকটে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে বাইশারী ইউনিয়ন বিএনপির একাংশের নেতৃবৃন্দরা।
বুধবার (১৩ মে) দুপুরে বাইশারী নুরুল উলুম হেফজখানা সংলগ্ন জানাযা মাঠে ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে ১শত ৬০ অসহায় ও কর্মহীনদের মানুষকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
বিতরণকালে তিনি বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক ও বান্দরবান জেলা বিএনপির সভাপতি ম্যামাছিং ও সাধারন সম্পাদক জাবেদ রেজার সার্বিক সহযোগীতায় ১৬০ অসহায় পরিবারের পাশে দাড়িয়েছে বাইশারী ইউনিয়ন বিএনপি। করোনা সংকটে অসহায় মানুষের পাশে দাড়ানোর অঙ্গিকারে ১৬০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ভবিষ্যতেও এ ধরনের দূর্যোগ মূহুর্তে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
খাদ্য সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল আলিম, বাইশারী ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল করিম বান্টু, স্বেচ্ছাসেবকদল সাধারন সম্পাদক মোঃ ইউনুছ, শ্রমিকদল সাধারন সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।
Previous Articleআরো পাঁচ জনের করোনা শনাক্ত,রাঙামাটিতে মোট আক্রান্ত ১০
Next Article সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন আইসোলেশনে থাকা তিন রোগি
