লামা প্রতিনিধি ॥
স্বাস্থ্য বিধি মেনে চলার শর্তে ঈদ উপলক্ষে সীমিত পরিসরে সারা দেশের ন্যায় বান্দরবানের লামা উপজেলায়ও ব্যবসা প্রতিষ্ঠান ও হাট বাজার খুলে দেয়া হলেও নিয়মনীতির তোয়াক্কা করছে না ক্রেতা বিক্রেতারা। কেউ কেউ মুখের মাস্ক গলায় ঝুঁলিয়ে রেখেছেন, আবার মাস্ক ছাড়াই চলছে কেনাকাটা। তাছাড়া দোকানপাট খোলায় তাতে হুমড়ি খেয়ে পড়েছে নানা বয়সী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
শনিবার সাপ্তাহিক হাটের দিনে বান্দরবান জেলার লামা উপজেলা শহরের গরু বাজার, মাছ বাজার, কাঁচা বাজার ও সপিং মলগুলোতে ঘুরে জন¯্রােত ও এসব দায়সারা ভাব লক্ষ করা গেছে। শহরের ফুটপাতগুলোতেও নেই তিল ধরার ঠাঁই। দেখে মনে হবে, দেশের জনগণ করোনা জয় করে ফেলেছেন। অথচ প্রতিদিনই করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যায় যোগ হচ্ছে মানুষ। সেদিকে কারো কোন খেয়ালিই নেই।
সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপজেলায় ৭৯৬ জন নমুন দিলে পরীক্ষায় ১২৭ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে বলে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেèর মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) মনিরুজ্জামান মোহাম্মদ। তিনি বলেন, জনগণ সচেতন না হলে ও স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
