রাঙামাটি জেলার ১২টি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রসমূহে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর ও পরিচ্ছন্নতা কর্মীদের প্রশিক্ষণ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দীন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান এবং রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি এবং সভাপতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০টি উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও স্টাফদের সাথে আলাপের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলার করোনা ভাইরাস পরিস্থিতি সম্পর্কে অবগত হন। প্রধান অতিথি বলেন, যদিও দেশে করোনা ভাইরাস কিছুটা নিম্নগামী এরপরেও সার্বিক অর্থে আমরা নিরাপদ নই। তাই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলতে তিনি সকলকে পরামর্শ দেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছায় রাামাটিতে চঈজ ল্যাব স্থাপিত হয়েছে এবং এলাকার জনগণ তাৎক্ষণিকভাবে এর সুফল ভোগ করছে। তিনি এজন্যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
বিদ্যুৎ সমস্যার কারণে বরকল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়ার অসুবিধার কথা জানানো হলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি জেনারেটর দেওয়ার আশ^াস দেন। প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি মহোদয়ের উপস্থিতিতে সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসার নিকট বিভিন্ন চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়।
