রাঙামাটির কোভিড-১৯ আক্রান্তদের খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদানের পাশাপাশি মানসিক ও সামাজিক সাপোর্ট দেয়ার লক্ষ্যে ‘সামাজিক দুরত্বে আত্মার দায়বদ্ধতা’ শ্লোগানে রাঙামাটিতে গঠিত হয়েছে ‘কোভিড-১৯ সাপোর্ট টীম’।
রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ এই কমিটি গঠন করেছেন।
রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) উত্তম কুমার দাশকে মনিটরিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দিয়ে গঠিত এই কমিটির সদস্যরা হলেন, রাঙামাটি জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাশ,সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ,সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শানজিদা মুস্তারী,রাঙামাটি সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: মোস্তফা কামাল,সামাজিক সংগঠন স্বপ্নবুনন এর একে এম মুন্না তালুকদার এবং আলোর ফুলের মাসুদ রানা রুবেল।
