খাগড়াছড়ির দীঘিনালায় আনসার ভিডিপি‘র পোস্ট কমান্ডারকে গুলি করে হত্যা মামলায় অভিযুক্ত আনসার সদস্য রফিকুল ইসলামকে (৪০) মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের আদালত এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম জামিনে বের হওয়ার পর পলাতক রয়েছেন।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩ জুলাই দীঘিনালার কবাখালী ইউনিয়নের হেডম্যানপাড়া চৌধুরী হিল আনসার পোস্টের ব্যারাকে বাক বিতন্ডার একপর্যায়ে সৈনিক রফিকুল ইসলাম তার কাছে থাকা অস্ত্র দিয়ে পোস্ট কমান্ডার নায়ক আমির হোসেনকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা করেন।
রায়ে সন্তোষ্টি প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট বিধান কানুনগো জানান, আসামীর বিরুদ্ধে গঠিত চার্জ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দন্ডবিধি ৩০২ ধারায় মৃত্যুদÐ ও ৫০ হাজার টাকা অর্থদÐ প্রদান করেন।
