খাগড়াছড়ির দীঘিনালার তিন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তারা দীঘিনালায় সংক্রমিত হননি; কক্সবাজারে ডিউটি করতে গিয়ে সেখান থেকে সংক্রমিত হয়েছেন।
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তনয় তালুকদার জানান, পাঁচ পুলিশ সদস্যের নমুনা চট্টগ্রামে পাঠানো হয় পরীক্ষার জন্য; এর মধ্যে তিন জনের রেজাল্ট পজিটিভ রয়েছে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, কক্সবাজার থেকে পাঁচ পুলিশ সদস্য দীঘিনালায় ফিরত আসার পর তাদেরকে কারো সংস্পর্শে যেতে না দিয়ে একটি বিদ্যালয়ে পৃথক পৃথক ভাবে কোয়ারেন্টিনে রাখা হয়, পরে তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
Previous Articleকাপ্তাইয়ে আরও ৮ জনের করোনা পজিটিভ, রাঙামাটিতে মোট আক্রান্ত ৯০
Next Article ফের উদ্বেগ কাপ্তাইয়ে, আক্রান্ত আরো ৮
