শহরের রাস্তায় বের হলে যে শব্দটা এখন বেশি কানে আসে ‘ও ভাই কত’? কোরবানির ঈদের সময় এ শব্দযুক্ত প্রশ্ন একটি কমন বিষয়।
মো: আব্দুর রহিম গরুর বাজার থেকে একটি গরু ৫৮ হাজার টাকা দিয়ে কিনেছে সেটি নিয়ে তবলছড়ি যাচ্ছেন। সাথে আছেন গরু নিয়ে যাওয়া জন্য একটি লোকও। যতই রাস্তা দিয়ে গরু নিয়ে যাচ্ছে আর পাশ থেকে শুধু প্রশ্ন ও ভাই কত? রহিমও উত্তর দিচ্ছে ৫৮ পুরোটা পথ রহিম এমন প্রশ্ন শুনেছেন একই উত্তর সবাইকে দিয়েছেন।
কোরবানির ঈদে সবাই যারা গরু কিনে বাসায় যান পুরোটা পথ তাদের এমন প্রশ্ন শুনতে হয় আর উত্তর দিতে হয় চিৎকার করে। এতে অবশ্য যারা প্রশ্ন করে জানতে চান গরুর দাম আর যারা গরুর দাম বলে উত্তর দেন কেউই বিরক্ত হন না বরং উপভোগই করেন ও ভাই কত? ঈদ শেষে তারাই আবার মিস করবেন ও ভাই কত?
