ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস্ সোসাইটি রাঙামাটির বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করেছেন। শনিবার বিকেলে জেলার বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করে সংগঠনের নেতৃবৃন্দ। এসময় দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস্ সোসাইটির সভাপতি শিক্ষক অরূপ কুমার মুৎসুদ্দী. যুগ্ম সাধারণ সম্পাদক জিমি কামাল, দেবাশীষ পালিত রাজাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
ইফতার বিতরণ শেষে সংগঠনের সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।(বিজ্ঞপ্তি)
