গত রবিবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে মাসিক আইনশৃংখলাসভায় রাঙামাটি শহরের এসপি অফিসের নিচের সড়ক দখলমুক্ত করে ভারি যান চলাচলের উপযুক্ত করা প্রসঙ্গে প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে বলেন, ‘এই রাস্তাটিতে কবে যান চলবে, আর কবে দখলমুক্ত হবে। তিনি বলেন, বাজারফান্ড এখন আমাদের বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। কোথাও এক হাত জায়গা পেলে সেটাও বন্দোবস্তি দিয়ে দেয়। এটা মানা যায় না। আপনারা আমাদের একটু শান্তি, স্বস্তি দিন।’
জেলা প্রশাসক এসময় বলেন,-‘আমরা ঐ এলাকা সহসাই পরিবর্তন করব। সেখানে জনপ্রতিনাধিরাও থাকবে।’
এসময় রাঙামাটি চেম্বার সভাপতি বেলায়ত হোসেন বলেন, ওখানে যাবার আগে আমি চাই আওয়ামীলীগ সাধারন সম্পাদক হাজি মুছা মাতাব্বর, শাওয়ালউদ্দিন, হাজি কামাল উদ্দিন যুবলীগ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজলকে সাথে রাখা হোক। এ কথায় সায় দেন রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলও।
জেলা প্রশাসক আগামী এক সপ্তাহের মধ্যে তাদের প্রত্যেকের সাথে বথা বলে একটি তারিখ নির্ধারণের দায়িত্ব প্রদান করেন বেলায়েত হোসেন বেলাল ও সাখাওয়াত হোসেন রুবেলকে।
প্রসঙ্গত, বছর কয়েক আগেও এসপি অফিসের নীচের এই সড়ক দিয়েই রিজার্ভবাজারে প্রবেশ করতো রাঙামাটির ভারি বাস ট্রাকগুলো। কিন্তু দিনে দিনে বেদখলে সড়কটি সংকুচিত হয়ে পড়ায় এখন আর ওই পথে খুব একটা যায়না বড় বড় বাস ট্রাকগুলো। ফলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উন্নয়ন বোর্ডের সামনের সড়কটি।
