খাগড়াছড়ির রামগড়ে শনিবার এসএসফাউন্ডেশন এর উদ্যোগে বৈশ্বিক মহামারী করোনার কারণে ঘরে অবস্থানরত কর্মহীন মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এসএস ফাউন্ডেশনের প্রধান¡ শাহনাজ সুলতানা রামগড় পর্যটন পার্ক সংলগ্ন খোলা অংশে বেলা ১১টায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম,রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কারবারী, উপজেলা আওয়ামীরীগ সাধারন সম্পাদক নুরুল আলম আলমগীর,সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল কাদের, জ্যেষ্ঠ সাংবাদিক তরুন কুমার ভট্রাচার্য প্রমুখ।
শাহনাজ সুলতানা এ সময় সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাপি মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে কর্মহীন গরীব খেঁটে খাওয়া হতদরিদ্র পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি নিজে উদ্যোগী হয়ে এ সব ত্রাণ দিচ্ছেন। রামগড় উপজেলায় প্রায় ১হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রীর মধ্যে চাল, আলু, ডাল, তেল, পিঁয়াজ, লবন, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী রয়েছ্ ে। আগামীতে শিশু খাদ্য বিতরণ করা হবে।
আয়-রোজগারহীন গরীব নিরীহ মানুষদের এই দুর্দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বিত্তবানদের তিনি আহŸান জানান।
