রিকোর্স চাকমা
রাঙামাটিতে পাহাড়ী জনগোষ্ঠীর নেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ,সাবেক সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লামরা (এমএন লারমা) ৮৩তম জন্মদিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে এমএন লারমা স্মৃতি গণপাঠাগার, এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশন ও বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এর যৌথ আয়োজনে বেসরকারি সংস্থা আশিকা কনভেনশন হলে আলোচনা সভা ও স্মারক গ্রন্থ বিরতণ অনুষ্ঠিত হয়।
এসময় এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশন এর সভাপতি বিজয় কেতন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এর সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা (মিল্টন), জুরাছড়ি উপজেলা চেষারম্যান সুরেশ কুমার চাকমা, রাঙামাটি চারুকলা একাডেমির অধ্যক্ষ রতিকান্ত তঞ্চঙ্গ্যাসহ অন্যান্য প্রমূখ।
এ সময় বক্তারা বলেন,’বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন প্রধান ভূমিকা রেখেছিলেন ঠিক তেমনি পাাহড়ী জনগোষ্ঠীর অধিকার আদায়ের জন্য সর্বপ্রথম ভূমিকা রেখেছিলেন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ন লারমা। তিনি জুম্ম জাতিকে অধিকার আদায়ের জন্য লড়াই করতে শিখিয়েছিলেন।’
মানবেন্দ্র নারায়ণ লারমা (মঞ্জু) ১৯৩৯ সালে ১৫ সেপ্টেম্বর রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নে মহাপ্রুম গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠা ও সভাপতি ছিলেন। তিনি একাধারে শিক্ষক,আইনজীবি,সাংসদ সদস্য ছিলেন।
১৯৮৩ সালে (বয়স ৪৪) ১০ নভেম্বর খাগড়াছড়ির পানছড়ি উপজেলার খেদারাছড়া থুম এলাকায় নিজের একদল বিপদগামী সহযোদ্ধা ঘাতকদের হাতে তিনি খুন হয়েছিলেন।
