কাপ্তাই প্রতিনিধি
প্রথমবারের মতো রেপিড এন্টিজেন টেস্ট’র মাধ্যমে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার পরীক্ষা করা হচ্ছে, আর পরীক্ষার ১ ঘন্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে বলে জানান কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি । তিনি জানান, বুধবার হতে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রম শুরু হয়।
এদিকে কার্যক্রমের প্রথমদিনে সরকার নির্ধারিত ১০০ টাকা ফি এর মাধ্যমে ৪ জন করোনার পরীক্ষা করায়, তাদের মধ্যে ৩ জনের করোনা পজেটিভ আসে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী জানান, কেবল মাত্র যথাযথ লক্ষণযুক্ত রোগীদের জন্য বর্তমানে এ পরীক্ষা করার নির্দেশনা রয়েছে। এই পরীক্ষা করার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ২০০ টি কিট আনা হয়েছে।
এদিকে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার দ্বিতীয় ডোজ টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। গত বুধবার মুক্তিযোদ্ধা, শিক্ষকসহ আরও শতাধিক করোনা দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেন বলে জানান স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডা. ওমর ফারুক রনি।
