ক্যাপশন: মাটিরাঙ্গার প্রায় এক কিলোমিটার জুড়ে বসে কাঁঠালের হাট। কাঁঠালে কাঁঠালে ভরে গেছে মাটিরাঙ্গার সড়কের দুই পাশে আর কাঁঠালের সুবাসে সুবাসিত এই মাটিরাঙ্গা বাজার। বাগানীরা কাঁঠালের স্তুুপ সাজিয়ে বসে আছেন বিক্রির অপেক্ষায়। প্রতিটি স্তুুপে রয়েছে শ’শ’ কাঁঠাল। পাইকাররা কাঁঠাল কিনে দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করেন। গতকাল শনিবার মাটিরাঙ্গা পুরাতন হাসপাতাল মোড় কলা বাজার থেকে ছবি তোলা। ছবি তুলেছেন পাহাড় টোয়েন্টি ফোর ডট কম এর মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি সাগর চক্রবর্তী কমল!
