বান্দরবানে করোনা ভাইরাস প্রতিরোধে চীন ফেরত এক নারী’সহ একই পরিবারের ৫ জন’কে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে। বুধবার বিকালে তাদের সদর হাসপাতালের একটি কক্ষে আলাদা ভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: প্রত্যুষ পাল। এরা হলেন- চীন ফেরত নারী এনজেলিনা খেয়াং এবং একই পরিবারের সদর উপজেলার গুংরু আগা খেয়াং পাড়ার ৪ বাসিন্দার।
সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা বলেন, চলতি মাসের ১৫ মার্চ চীনের ম্যাকাও শহর থেকে বাংলাদেশে আসেন এনজেলিনা খেয়াং। চীন থেকে ফিরে মঙ্গলবার মেয়েটি বান্দরবান ফিরেছিল। শহরের প্রবেশদ্বার রেইছা চেকপৌষ্টে আইনশৃঙ্খলা বাহিনী মেয়েটি’কে সনাক্ত করে সদর হাসপাতালে পাঠায়। দায়িত্বরত চিকিৎসকরা তাকে হোম কোয়ারেনটাইনে থাকার কথা বলেছিল। কিন্তু সে কোয়ারেনটাইন মানেনি। তাই গ্রামবাসীর প্রতিরোধে প্রশাসন, পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে’সহ পরিবারের ৫ জন’কে সদর হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে এনে রাখা হয়েছে। তারা কেউই অসুস্থ নয়। তারপরও সকলের নিরাপত্তার স্বার্থে চীন ফেরত নারী’সহ পরিবারের সকল’কে কোয়ারেনটাইনে এনে রাখা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে বান্দরবান সদর হাসপাতালের পাশ^বর্তী নবনির্মিত নার্সিং কলেজে ১০০ জনের জন্য আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে বুধবার দুপুরে সদর হাসপাতালে গিয়ে দেখাগেছে, করোনা ভাইরাস প্রতিরোধে আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হচ্ছে। নার্সিং কলেজের একটি অংশে আইসোলেশন ইউনিট খোলা হলেও প্রয়োজনীয় কোনো সরঞ্জাম নেই। কোনো রকম ১০টি বেট প্রস্তুত করা হয়েছে। দায়িত্বরত দুজন চিকিৎসক এবং সদর হাসপাতালের কয়েকজন ষ্টাফ, নার্স বেটগুলো প্রস্তুত করছেন। অপরদিকে জেলার লামা এবং রোয়াংছড়ি উপজেলায়ও চীন, হংকক ফেরত আরও কয়েকজন প্রবাসী দেশে ফিরেছেন বলে জানাগেছে।
বিষয়টি স্বীকার করে সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: প্রত্যুষ পাল বলেন, চীন ফেরত নারী’সহ পরিবারের ৫ জন’কে আলাদা একটি কক্ষে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে। প্রাথমিকভাবে তাদের খাবার সামগ্রি খেয়াং কমিউনিটি সরবরাহ করবে বলে জানিয়েছে। তারপরও হাসপাতালের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। আইসোলেশন ইউনিট খোলা হলেও প্রয়োজনীয় সরঞ্জামের অভাব রয়েছে। ইতিমধ্যে তিনি’সহ সদর হাসপাতালের দুজন করোনা ভাইরাস বিষয়ক ট্রেনিং করে এসেছেন ঢাকায় স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে।
Previous Articleকরোনা ভাইরাস থেকে কিভাবে বাঁচবেন ?
Next Article লংগদু উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত !
