নিজস্ব প্রতিবেদক
সারাদেশে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। রবিবার সারাদেশের মত রাঙামাটিতেও এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই বছর রাঙামাটি জেলার দশ উপজেলায় মোট পরীক্ষার্থী ৪ হাজার ৯৪৩জন। অনুপস্থিত ছিল ৬৭ জন শিক্ষার্থী। এই বছর রাঙামাটিতে এইচএসসি পরীক্ষার ১০ কেন্দ্রে মোট ৪৬১৫জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও অংশ নিয়েছে ৪৫৫৫ পরীক্ষার্থী। মাদ্রাসা বোর্ডের অধীনে ২ কেন্দ্রে ১১৩ জনের মধ্যে প্রথমদিন পরীক্ষায় অংশ নিয়েছে ১০৮জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২১৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ২১৩জন। রাঙামাটি সরকারি কলেজ কেন্দ্রে অংশ নিয়েছে ৮৯৭ পরীক্ষার্থী । অনুপস্থিত ছিল ৬ জন। রাঙামাটি সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অংশ নিয়েছে ৮০০ পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ৯জন। বাঘাইছড়ি কাচালং সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে ৪২৯ পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ৩জন। বাঘাইছড়ি শিজক কলেজ কেন্দ্রে অংশ নিয়েছে ৩৭১ পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ৫জন। নানিয়ারচর সরকারি কলেজ কেন্দ্রে অংশ নিয়েছে ১৬৮ পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ২জন। কাপ্তাই কর্ণফ‚লী সরকারি কলেজ কেন্দ্রে ছাত্র পরীক্ষায় অংশ নিয়েছে ৬২৪ পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ৯জন। লংগদু মডেল কলেজে অংশ নিয়েছে ৩৪৭ পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ৪ জন। কাউখালী সরকারি কলেজে অংশ নিয়েছে ২৮৯ পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ৭জন। রাজস্থলী সরকারি কলেজে অংশ নিয়েছে ৪১৩ পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ১৪জন।। বরকল রাগীব রাবেয়া কলেজ কেন্দ্রে অংশ নিয়েছে ৩২১ পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ১জন। রাজস্থলী সরকারি কলেজে অংশ নিয়েছে ৩৩১ পরীক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রাঙামাটি বিএম ইনষ্টিটিউট কেন্দ্রে অংশ নিয়েছে ১৪৪ পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ২জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে রাঙামাটি সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে অংশ নিয়েছে ৫৭ পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ৩জন। লংগদুর মাইনীমুখ ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে অংশ নিয়েছে ৫১ শিক্ষার্থী। অনুপস্থিত ছিল ২ জন।
Previous Articleপূন্যের ব্রতে পুন্যার্থীদের ভীড় বিহারে বিহারে
Next Article ১০৩বছর বয়সী যাত্রা শিল্পীকে সম্মাননা
