করোনা ভাইরাস ঝুঁকি মোকাবেলায় সাধারণ মানুষকে ঘরে ফেরাতে রাঙামাটি শহরে ৩টি ভ্রাম্যমান আদালত মাঠে কাজ করছে।
বুধবার সকালে শহরের বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
শহরের ফিসারি ঘাট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনায় ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন মিঠু। এসময় শারীরিক দূরত্ব বাজায় রাখে চলাচল করা এবং অপ্রয়োজনে ঘুরে ফেরা করা লোকজনকে ঘরে ফেরাতে প্রশাসনকে সহায়তা করছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন মিঠু জানান, যারাই অযথা ঘুরে ফেরা করছেন, বিশেষ করে অল্প বয়সের কিশোর তাদের বুঝিয়ে ঘরে ফেরাতে চেষ্টা করছি। একই সাথে মোটরসাইকেলে একাধিক লোক চলাচলে বাধা দিচ্ছি এবং অনেক পাড়া মহল্লায় চায়ের দোকান খোলা রযেছে, সেগুলো বন্ধ করে দিয়েছি।
