উষ্ণ সংবর্ধনায় সিক্ত হলেন দক্ষিন এশিয়া নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ী পাহাড়ের ছয় ফুটবলার।
সোমবার(১৭ অক্টোবর) সকালে তাদের সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। পরিষদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সরের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বাসন্তী চাকমা এমপির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা এমপি, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: জাহাঙ্গীর আলম, মং সার্কেল চিফ সাচিংপ্রু চৌধুরী, পুলিশ সুপার মোঃ নাইমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক কে এম ইয়াসির আরাফাত প্রমুখ।
এছাড়া জেলার উর্দ্ধতন প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন বিভাগের প্রধানগন, জনপ্রতিনিধি, নেতৃবৃন্দ, সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।
যাদের সংবর্ধনা দেয়া হবে তারা হলেন, খাগড়াছড়ি আনাই মগিনি, আনুচিং মগিনি ও মনিকা চাকমা, রাঙামাটির রুপনা চাকমা, ঋতু পর্না চাকমা এবং সহকারি কোচ তৃষ্ণা চাকমা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অদম্য ইচ্ছা থাকলে কোন বাঁধা কাউতে দমিয়ে রাখতে পারেনা। তার উদাহরণ পাহাড়ের ছয় ফুটবল কন্যা। নানান বাঁধা বিপত্তি পেরিয়ে তারা নিজেরা যেমন স্বপ্নপূরণ করেছে তেমনি তাদের জয় গোটা বাংলাদেশ গর্বিত হয়েছে। তাদের কঠোর অনুশীলনে থেকে জয়ের ধারা ধরে রাখতে অনুরোধ জানানো হয়।
জেলা পরিষদের পক্ষ থেকে তাদের প্রত্যেককে দুই লাখ এক হাজার টাকা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও খাগড়াছড়ি বিজিবি সেক্টরের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয়।
গত ১৯ সেপ্টেম্বর ফাইনালে নেপালের কাঠমান্ডুতে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। এমন দুর্দান্ত জয়ে গোটা দেশে আনন্দ উল্লাস। দেশের ফুটবলের অনন্য এই জাগরণ দেখলো সবাই।
