রাঙামাটি জেলা প্রশাসনের তিন কর্মকর্তা উপ-সচিব পদে পদোন্নতি পেয়েছেন। প্রত্যেকে বিসিএস ২৫ ব্যাচের। ২৪ অক্টোবর রাষ্ট্রপতির পক্ষে উপ সচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য জানান।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সপ্তাহের কর্মদিবসের শেষ দিনে এই নিয়ে আনন্দঘন পরিবেশ তৈরি হয়।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন, রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শফি কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আলম।
পদোন্নতি পাওয়া তিন কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেন ম্যাজিষ্ট্রেটরা। পদোন্নতি পাওয়াতে উৎসব মুখর পরিবশে ছিল জেলা প্রশাসনে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শফি কামাল বলেন, ‘সময়মত পদোন্নতি হলে কাজের গতি আরো বৃদ্ধি পায়। সাথে সাথে দায়িত্ববোধও আরো বাড়ে যায়। আশা করি সরকারের কর্মকান্ডগুলো জনগনের কাছে পৌঁছে দিতে কাজ করে যাব। আর পদোন্নতি অবশ্যই খুশির খবর। এতে আমিও খুশি। সবচেয়ে বেশি খুশি আমাদের একই ব্যাচের তিনজনের হওয়াতে।
