পাহাড়ে `বৈষম্য সৃষ্টিকারী’ উপজাতীয় কোটা প্রথার সংষ্কারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ।
রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার উদ্যোগে ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের রাঙ্গামাটি কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্বত্য নাগরিক পরিষদের আহবায়ক নুর জাহান বেগম, বাঙালী ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, কলেজ শাখার প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মোমিন প্রমুখ।
এসময় তারা বলেন, পাহাড়ে উপজাতীয় কোটা পাহাড়ি বাঙালীদের মাঝে বৈষম্য সৃষ্টি করেছে। সাধারণ বাঙালীরা উপজাতীয়দের থেকে অধিকার বঞ্চিত। তাই অবিলম্বে পাহাড়ে বৈষম্য সৃষ্টিকারী উপজাতীয় কোটা ৫ শতাংশ থেকে ১ শতাংশে নামিয়ে আনার জোর দাবি জানান তারা।

১ Comment
মাদার চোদ গুলোর গায়ে লাগে নাকি ??