জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। বৃহস্পতিরার সকাল ৯টায় উন্নয়ন বোর্ডে স্থাপনকৃত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। এ সময় উন্নয়ন বোর্ডের সদস্যমন্ডলীসহ বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এরপর সকাল এগারোটায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনিস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় বোর্ডের ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান মো: শাহিনুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সদস্য (বাস্তবায়ন) মো: হারুনুর রশিদ, সদস্য (পরিকল্পনা) প্রকাশ কান্তি চৌধুরী, সদস্য (প্রশাসন) ও যুগ্ম সচিব আশীষ কুমার বড়ুয়া। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: মুজিবুল আলম, মিশ্র ফল চাষ প্রকল্পের পরিচালক মো: শফিকুল ইসলাম, টেকসই সমাজ সেবা প্রকল্পের ব্যবস্থাপক মো: জানে আলম, কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোর্শেদ আলম। অনুষ্ঠানে ‘জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক বিশেষ প্রবন্ধ পাঠ করেন বোর্ডের সদস্য-পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী।
আলোচনা সভায় প্রধান অতিথি জনাব নব বিক্রম কিশোর ত্রিপুরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকলের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানান। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চিন্তার ফলশ্রুতি। ১৯৭৩ সাল থেকে পার্বত্য অঞ্চলে একটি পৃথক বোর্ড সৃষ্টি পরিকল্পনা সূত্রপাত হয় বলে তিনি জানান। এর ধারাবাহিকতায় ১৯৭৬ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠিত হয়। বঙ্গবন্ধু অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাঁরই হাত ধরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সার্বিক উন্নয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি আসন্ন মুজিব বর্ষ ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালনে বোর্ড কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়টি সকলকে অবহিত করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
আলোচনা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড জামে মসজিদ এর ইমাম হাফেজ মো: ওমর ফারুক।
