আরমান খান,লংগদু
“বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা। তার সাহসী নেতৃত্ব ও তেজোদীপ্ত ব্যক্তিত্বের কারনে বিশ্বের অনন্য উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ। আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়তে হলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে।”
লংগদু উপজেলা আওয়ামীলীগের ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
বক্তারা আরো বলেন, “কিছু ষড়যন্ত্রকারী সরকারের উন্নয়নকে আড়াল করতে মিথ্যাচারে লিপ্ত হয়েছে। দলের মধ্যে বিভেদ তৈরী করে আওয়ামী লীগের সুনাম নষ্ট করছে। সেই সব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আগামী নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করে উচিৎ জবাব দেওয়া হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে রাঙামাটি আসনে জননেতা দীপংকর তালুকদার এমপির বিকল্প নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনে আবারো দীপংকর তালুকদার এমপিকে মনোনয়ন দেওয়ার আহবান জানান বক্তারা।
দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মাদ সেলিম”র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. হোসেন আলী, সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, জেলা পরিষদ সদস্য আছমা বেগম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নির্পন চাকমা, লংগদু ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুবলীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাশা, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল মামুন খান, শ্রমিক লীগের সভাপতি মোহাম্মাদ সেলিম রেজা, কৃষক লীগের যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন প্রমূখ।
আলোচনা সভার আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
