ডোন্ট প্রমিস জাস্ট প্রুফ ইট ডোন্ট সে জাস্ট শো……দ্যা বেস্ট প্রিপারেশন ফর টুমোরো ইজ ডুইং ইয়োর বেস্ট টুডে….. এমন সব অনুপ্রেরণার বাণী এবং বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ন সম্পর্কের প্রতীক এই আয়োজন বাংলাদেশ ইউথ ডেলিগেটস ট্যুরের নির্বাচিতদের প্রতি শুভেচ্ছা জানিয়ে নিজের বক্তব্য শেষ করেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। কথা বলেন দেশ ও জাতির উন্নয়নে এর আগে যুবসমাজের ভূমিকা নিয়েও এবং যুব সমাজের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও বলেন।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে বাংলাদেশে ভারতীয় রাষ্টদূত শ্রী হর্ষবর্ধন শিংলা বাংলাদেশ ভারত সম্পর্কের প্রতি আলোকপাত করে ইয়থ ডেলিগেশন ট্যুরের নানা দিক তুলে ধরেন।এতে তিনি যুব সমাজের নিজ দেশ এবং সংস্কৃতির বাহক হিসেবে উল্ল্যেখ করে যুব সমাজের প্রতি ভালোবাসা প্রদর্শন করেন।
২০১২ সাল থেকে শুরু হওয়া বাংলাদেশ ভারতের মধ্যকার মৈত্রি সম্পর্কের ভিত্তি স্বরুপ বাংলাদেশ ইউথ ডেলিগেশনের এবারের সফর ৬ষ্ট সফর।বরাবরের মতই এইবারও এই সফরে অংশগ্রহনকারী হিসেবে থাকছে ১০০ যুব প্রতিনিধি দল।যার ৫২জন নারী এবং ৪৮জন পুরুষ। হাজার খানিক আবেদনের প্রেক্ষিতে নানাদিক বিবেচনায় নির্বাচন করা হয় এই প্রতিনিধি দল।ঢাকায় ভারতীয় হাই কমিশনে আজ আয়োজিত হয় এই সফরের ফ্ল্যাগিং অফ সিরিমনি।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এবং উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রীংলা এবং তরুন আইকন হিসেবে খ্যাত অভিনেত্রী নুসরাত ফারিয়া,আরেফীন শুভ গায়ক হাবিব ওয়াহিদ। ফ্ল্যাফ অফ সেশন শেষে ছিলো বাংলাদেশ ইয়থ ডেলিগেশন টিমের অংশগ্রহনে সাংস্কৃতিক আয়োজন।

ফ্ল্যাগ অফ এবং সাংস্কৃতিক আয়োজন শেষে দু হাতে দুদেশের জাতীয় পতাকা হাতে যুব প্রতিনিধিরা জড়ো হয়ে যায় গ্রুপ ফটোশেসনের জন্য।এর মধ্য দিয়েই শেষ হয় ফ্ল্যাগ অফ সিরেমনি। ডাক্তার,ইঞ্জিনিয়ার,সাংবাদিক,লেখক,সমাজকর্মী,সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার বাংলাদেশের এই যুব দল আগামি ২৪ তারিখ রওনা দিবে দিল্লীর উদ্দ্যশে।দিল্লী আগ্রা মুম্বায় সহ ভারতীয় নানা দর্শনীয় স্থান ভ্রমন সহ ভিন্ন ভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী সহ ভারতীয় তরুন প্রজন্ম ইয়ুত আইকনদের সাথে সাক্ষাতের মাধ্যমে নিজেস্ব ভাব সংস্কৃতি কৃষ্টি ইতিহাস ঐতিহ্যের আদান প্রদানই এই আয়োজনের মূল উদ্দেশ্য।ভারতের প্রধানমন্ত্রীর সাথেও সাক্ষাত করবে এই প্রতিনিধি দল।
