আলীকদম প্রতিনিধি
বান্দরবানের আলীকদম উপজেলায় শীতার্ত ও দুস্থদের মাঝে শীতবস্ত্র এবং কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় সেন্ট মেরী’স স্কুল প্রাঙ্গণে, ওসমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আক্কাস উদ্দিন মোল্লার সহযোগিতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণের আয়োজন করেন আলীকদমের সেন্ট মেরী’স স্কুল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন সিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য দুংড়িমং মার্মা। এসময় আলীকদম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জিয়াউদ্দিন জুয়েলসহ সেন্ট মেরী’স স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। শীতবস্ত্র ও কম্বল নিতে আসা শীতার্ত ও দুস্থদের কিছুটা আনন্দ, উৎসাহ দেওয়ার জন্য, একটি কবিতা, গান ও নৃত্য পরিবেশন করা হয়।
