আলীকদম প্রতিনিধি॥
বান্দরবানের আলীকদম উপজেলায়, আলীকদম ব্যাটেলিয়ান (৫৭ বিজিবির) উদ্যোগে অসহায়, গরীব, প্রতিবন্ধীদের মাঝে উন্নত মানের ৫০টি কম্বল বিতরণ করা হয়। বুধবার সকাল সাড়ে নয়টায় আলীকদম বাস টার্মিনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আলীকদম ব্যাটেলিয়ান (৫৭বিজিবি) অধিনায়ক মোঃশহিদুল ইসলাম, পিএসসি। বিজিবি অধিনায়ক বলেন, ৫৭ বিজিবি প্রতিষ্ঠার পর থেকে ৫ হাজার ৮০০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনকে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন সেবা ও দরিদ্র জনসাধারণের ৩ হাজার ১১৬টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ এবং দুস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যহত আছে।
