রাষ্ট্র্রীয় কোষাগার হতে পৌরসভা কর্মচারীদের শতবাগ বেতন ভাতা প্রদানসহ পেনসন প্রথা চালুর দাবিতে দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসায়েশন কেন্দ্রিয় নির্বাহী কমিটি কতৃক ঘোষিত কর্সসূচির আলোকে রাঙামাটি পৌরসভা কর্মচারী সংসদ সকল প্রকার অবস্থান কর্মসূচী পালন করছে।
মঙ্গলবার সকাল থেকে শহরের শিশু পার্কে সামনে আজ দুপুর পর্যন্ত এই অবস্থান কর্মসূচী চলবে। দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচীতে দুর্গম বাঘাইছড়ির পৌরসভা কর্মচারীরা যোগ দেন।
অবস্থান কর্মসূচির ফলে শহরের অবর্জনার স্তুবের কারনে জনজীবন অস্থবির হয়ে পড়েছে। শহরের প্রাণ কেন্দ্র বনরূপাসহ বিভিন্ন এলাকায় ফুটপাতের পাশে ময়লা পরে থাকায় চলাচল করতে অসুবিধা হচ্ছে। অবস্থান চলাকালে পৌর ভবনে সেবা নিতে আসা সাধারণ মানুষ সেবা না পেয়ে ফিরে যেতেও দেখা যায়। অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন জরুরী সেবা না পাওয়ায়। 
রাঙামাটি পৌর কর্মচারী সংসদের সভাপতি একেএম বশির হোসেন সভাপতিত্বে, এদিও উপস্থিত আছেন সাধারণ সম্পাদক সনত বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক বিপ্লব তালুকদার, ফিরোজ আল মাহমুদসহ পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীরা।
রাঙামাটি পৌর কর্মচারী সংসদের সভাপতি একেএম বশির হোসেন বলেন, সারা দেশে ৩২৮টি পৌরসভার সকল কর্মকর্তা, কর্মচারীদের বেতন ও জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা রাজস্ব খাত থেকে দেওয়ার দাবি এবং দাবি মানা না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচী পালন করা হবে বলে জানান। পৌরবাসীর সময়ীক অসুবিধার জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেন তিনি। বুধবার থেকে পৌরসভার সেবা কার্যক্রম যথারীতি শুরু হবে বলেও জানিয়েছেন আন্দোলনকারিরা।
