‘সময় এখন নারীরঃ উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা’ প্রতিপাদ্য বিষয়ের আলোকে আগামী ৮ মার্চ আর্šÍজাতিক নারী দিবস উপলক্ষে লংগদুতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান নুর জাহান বেগম, প্রেসক্লাবের সভাপতি এখলাস মিঞা খান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব ইলাহী, শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী সজল চক্রবর্তীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মজীবি নারী, সুবিধাভোগী নারীকর্মী ও শিক্ষার্থীবৃন্দ।
