নাইক্ষ্যংছড়ি উপজেলার দূর্গম পাহাড় ঘেরা দৌছড়িতে করোনা সংকটে নিম্ম আয়ের পরিবারের মাঝে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি’র পক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান মেম্বারের নিজস্ব অর্থায়নে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
বুধবার (০৬ মে) দুপুরে উপজেলার দৌছড়ি ইউনিয়নে বিভিন্ন গ্রামের ২০০ পরিবারের মাঝে এসব ইফতার ও খাদ্য সামগ্রী বিতরন করেন।
এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান মেম্বার বলেন, মাননীয় পার্বত্য বিষয়ক মন্ত্রী জননেতা বীর বাহাদুর এমপি’র নির্দেশনা মোতাবেক উপজেলার দৌছড়ি ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে করা হয়েছে।
