কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার বলেন, আওয়ামীলীগ অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। জনশক্তিই হলো আওয়ামীলীগের প্রধান শক্তি। তিনি বলেন, যারা অস্ত্র দিয়ে রাজনীতি করতে চায়, তাদেরকে জনগণ প্রত্যাখান করেছে। জনগণের সমর্থন না পেয়ে অস্ত্র দিয়ে জোর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তিনি পার্বত্যবাসীকে তাদের প্রতিহতের আহ্বান জানান। তিনি মঙ্গলবার জুরাছড়ি উপজেলার কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে কেতন চাকমাকে সভাপতি, সাধারণ সম্পাদক অনিল কান্তি চাকমা এবং মাইকেল চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
দীপংক তালুকদার বলেন, দীর্ঘ সংঘাত শেষে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি হয়েছে। চুক্তি বাস্তবায়নে জনসংহতি সমিতির সহযোগিতা পাওয়া যায় না। উল্টো তারা সরকারের আন্তরিকতা নিয়ে কথা তোলে। তিনি চুক্তি বাস্তবায়নে সরকারের সাথে কাজ করার আহবান জানান।
উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অনিল কান্তি চাকমার সঞ্চালনায় ও উপজেলা কৃষকলীগ সভাপতি কেতন চাকমার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তার। এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি প্রবর্তক চাকমা প্রমূখ। এসময় সংগঠনের বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৬ Comments
হাস্যকর
কুলাঙ্গার।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু??
রাংগামাটির মাটি দিংকর এর ঘাটি???
Mother fuck
পাগল কুকুর কামর দিসে মন হয় দিংকর কে।
হালাই কই কি….???