বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য হয়েছেন ৯নং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা এমপি। গত ২২ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত অনুমোদিত কমিটির চিঠি থেকে এই তথ্য জানা যায়। বাসন্তী চাকমা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি। একই সাথে তিনি খাগড়াছড়ি জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দ্বায়িত্বে রয়েছেন। এই বিষয়ে বাসন্তী চাকমা বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠনের মুক্তিযুদ্ধ বিষয়ক কমিটিতে থাকতে পারা নিঃসন্দেহে গর্বের। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ জানচ্ছি দলের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদেরকেও । আমি চেষ্টা করবো নিষ্টার সাথে দ্বায়িত্ব পালন করতে। কমিটির চেয়ারম্যান হলেন মুক্তিযোদ্ধা মো. রশিদুল আলম এবং সদস্য সচিব হলেন মৃনাল কান্তি দাশ এমপি। মোট ৩০ সদস্যের এই কমিটিতে ১২জন এমপি, মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তান, বুদ্ধিজীবি পরিবারের সন্তান, আওয়ামীলীগ নেতৃবৃন্দ স্থান পেয়েছেন।
Previous Articleআবারো হেলাল,নাকি রমজান-শুক্কুর কিংবা মিজান ?
Next Article আওয়ামীলীগের ‘সমর্থন’ বনাম ‘ধর্মপাশা’র লড়াই !
