আওয়ামীলীগের নিরবতা কোন ভবে দুর্বলতা হতে পারেনা। আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিস্থিতি চাই বলে বিএনপি মাঠে আন্দোলন সংগ্রাম করতে পারছে। সরকারি উন্নয়নমূলক কাজ করতে পারছে। অথচ বিএনপি আওয়ামীলীগের উদারতাকে দুর্বলতা হিসেবে দেখছে। আমরা তা কোনভবে বরদাস্ত করবোনা।
শনিবার(০৪ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে জেলা আওয়মীলীগের উদ্যোগে পৌর টাউন হল চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা এই কথা বলেন।
এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কংজরী চৌধুরী ও কল্যান মিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক পৌর মেয় নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম প্রমুখ।
বক্তারা আরো বলেন, আমরা বারেবাররে উদারতা দেখাচ্ছি। জেলায় মিলেমিশে থাকতে চাচ্ছিলাম। কিন্তু বিএনপির নেতাকর্মীরা মিছিল মিটিং থেকে বার বার কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করছে। আমরা দীর্ঘদিন ধরে সহ্য করে আসছি। ব্যবসা, বাণিজ্য রাজনীতি কোন কিছুতেই আমরা বাঁধা দেয়নি। অথচ বিএনপি এসব আমাদের দুর্বলতা ভেবে বসে আছে। আমরা এবার প্রতিঘাত করতে প্রস্তুত। সীমা ছাড়িয়ে গেলে দাঁতভাঙ্গা জবাব দেব।
এর আগে শহরের নারিকেল বাগান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে
