রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা নাছির উদ্দিন দীর্ঘদিন ধরে কিডনি, টিউমারসহ নানান জটিল রোগে আক্রান্ত হয়ে রাঙামাটি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন রয়েছেন। গরীব এই মানুষের চিকিৎসা পরিচালনায় হিমশিম খেতে হচ্ছিল পরিবারটির। কিন্তু জটিল রোগে আক্রান্ত এই মানুষটি পাশে এসে দাঁড়াই ‘হৃদয়ে রাঙামাটি’ নামে একটি সংগঠন। সংগঠনটি এলাকাবাসী ও সদস্যদের থেকে অনুদান নিয়ে ইতোমধ্যে নাছিরের উদ্দিনের চিকিৎসা খরচ চালিয়ে যাচ্ছে। দুর্দিনে সংগঠনটিকে পাশে পেয়ে কৃতজ্ঞতা জানালেন নাছিরের উদ্দিনের পরিবার।
হৃদয়ে রাঙামাটির সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন বলেন, হৃদয়ে রাঙামাটি নানান সামাজিক কর্মকান্ড করে যাচ্ছে রাঙামাটিবাসীর জন্য। তারই ধারাবাহিকতায় রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা নাছির উদ্দিন জটিল রোগে আক্রান্ত হলে তাদের পরিবারের পাশে দাঁড়াই আমরা। তাঁর পরিবার নাছির উদ্দিনের চিকিৎসা ব্যয় নির্বাহ করতে না পারায় আমরা সংগঠনের সদস্য থেকে চাঁদা তুলি। পরে এলাকাবাসী থেকেও চাঁদা তুলে তাঁর চিকিৎসা খরচ চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি তাঁর চিকিৎসা ব্যয় নির্বাহ করতে এভাবে আরো সংগঠন কিংবা ব্যক্তি এগিয়ে আসবেন।
