‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৯টায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ হতে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত র্যালি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, রাঙামাটি টিটিসি’র ড্রাইভিং প্রশিক্ষক রতন কান্তি চক্রবর্তী, রাঙামাটি বাস মালিক সমিতির সভাপতি সভাপতি মঈন উদ্দীন সেলিম, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, জেলা স্কাউটের নেতা নুরুল আবছার প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ’র রাঙামাটির মোটরযান পরিদর্শক মো. শফিকুলইসলাম।
সভায় বক্তারা বলেন, ‘ট্রাফিক আইন মেনে চললে আমাদের প্রতিনিয়ত দুর্ঘটনার ফাঁদে পড়তে হবে না। গাড়ি চালানোর সময় অসাবধানতাই কারণেই দুর্ঘটনা ঘটে। তাই ড্রাইভারদের গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলা যাবে না। প্রয়োজনে গাড়ি থামিয়ে কথা বললেন। কেননা একটি প্রাণ হারালে তা আর ফিরে পাওয়া যায় না। অসাবধানতার কারণে আমরা সড়কে আর কোনও মৃত্যু দেখতে চাই না।’
