অবশেষে অভিমান ভুলে রাঙামাটির লংগদুতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পাহাড়ী লোকজন সরকারী ত্রাণ সহায়তা গ্রহন করেছে। বৃহস্পতিবার দুপুরে তিনটিলা বনবিহারে ক্ষতিগ্রস্থ পরিবার সমূহকে নগদ একহাজার টাকা,২০ কেজি চাল ও একটি করে কম্বল বিতরণ করা হয় । সরকারী এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহ্দী ইমাম । এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)তৌহিদুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.তৈয়ব আলী,ইউপি চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা আদু, মঙ্গল কান্তি চাকমা, জেএসএস’র সাধারণ সম্পাদক মনিশংকর চাকমা
।
উপজেলা নির্বাহী অফিসার বলেন,ক্ষতিগ্রস্থদের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা আছে ।আজ তারা আনুষ্ঠানিকভাবে এসব ত্রাণ গ্রহণ করেছে । বাকীরাও দু একদিনের মধ্যে গ্রহণ করবে বলে জানাগেছে।এছাড়াও সরকারীভাবে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য টিনের ব্যবস্থা করা হয়েছে । খুব শিঘ্রই এসব টিন ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করা হবে ।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পাহাড়ী পরিবার সমূহ এর আগে সরকারী কোনো ত্রাণ সহায়তা গ্রহণ করেনি। গত ২ জুন অগ্নিকান্ডের পরপরই প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছিলো । অগ্নিসংযোগের ঘটনার প্রায় ২০ দিন পর সরকারী এসব ত্রাণ গ্রহণ করেছে ক্ষতিগ্রস্থ পরিবার সমূহ । তবে অস্থায়ী পূর্ণবাসন কেন্দ্রে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্থদের কেউ অশ্রয় গ্রহণ করেনি ।
খোঁজ নিয়ে জানা যায়,অগ্নিদূর্গত এসব পাহাড়ী লোকজন মানিকজোড়ছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,তিনটিলা বনবিহার ও আত্মীয় স্বজনের বাড়ীতে আশ্রয় নিয়েছে ।ক্ষতিগ্রস্থ পরিবার সমূহ এতদিন সরকারী ত্রান সহায়তা গ্রহণ না করলেও বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে পরিচালিত ত্রাণসামগ্রী গ্রহণ করেছে ।
উল্লখ্যে, গত ১ জুন লংগদু উপজলোর সদর ইউনয়িন যুবলীগরে সাংগঠনকি সম্পাদক পেশায় মটরসাইকেল চালক নুরুল ইসলাম নয়নকে হত্যা করে সন্ত্রাসীরা ।এদনি খাগড়াছড়-িদঘিীনালা সড়করে চারমাইল এলাকা থকেে তার লাশ উদ্ধার করে পুলশি। স্থানীয় বাঙালরিা এই ঘটনার জন্য পাহাড়রে আঞ্চলকি সন্ত্রাসী সংগঠনগুলোকে দায়ী কর।ে এই ঘটনার প্রতবিাদে পরদনি ২ জুন সকালে নয়নরে লাশ নয়িে একটি বক্ষিোভ মছিলি উপজলো সদরে আসার পথে পাহাড়দিরে বাড়ঘিরে অগ্নসিংযোগ কর।ে এসময় শতাধকি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরস্থিতিি মোকাবেলায় ওইদনি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। পররে দনি তা প্রত্যাহার করা হয়। এ ঘটনায় ৩ জুন পুলশি বাদী হয়ে ১৫ জনরে নাম উল্লখে করে তনিশ জনরে নামে মামলা দায়রে কর।ে এরপর ১১ জুন (রববিার) পাহাড়ীদের পক্ষে আরও ৯৮ জনরে নাম উল্লখে করে এবং অজ্ঞাতনামা আরও তনিশ জনরে নামে মামলা দায়রে করা হয়ছে।

১৪ Comments
অভিমান নয় অনেক কিছু চিন্তা ভাবনা করে ত্রাণ গ্রহন করছে।
এ নাটক অনেক পুরানো নাটক ভাই সাহেব, অনেক পুরানো নাটক?????
নাটক করচে হালা
আর কত Game খেলবি??? আর কত?????
জীবনের তাগিদে বাধ্য হয়ে বাচার জন্যে ত্রান নিয়েছে হয়তো। সভ্য দেশে মানুষের উপর এমন বর্বরতা কতোটা নিকৃষ্ট হতে পারে তা লংদুদ হামলায়ই বোঝা যায়।
ও,আচ্ছা।
তাই নাকি?
এসব,,নাটক অনেক ছোট কাল থেকে দেখতেছি,,,,একটা কথা আছে,,,নিজে ভাল তো,,,,,,জগৎ,,,,,ভাল,,,,,,
তোমরা নাটক বলে কি? তোমরা যদি এঅস্থা হত, তখন বুজব।
তোমরা নাটক বলে কি? তোমরা যদি এঅস্থা হত, তখন বুজব।
Omanush ki na korte pare ja pusur teke oh kharap
গরু মেরে জুতা দান
ফকির
False news.