মাটিরাঙ্গা প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলাধীন আদর্শ গ্রাম ডিপো, বাইল্যাছড়ি ডিপো, নতুন পাড়া ডিপো, কামাল সাংবাদিক ডিপে’তে অভিযান চালিয়ে আনুমানিক ২৭ লক্ষ ৮১ হাজার টাকার অবৈধ আটক করেছে সেনাবাহিনী। শনিবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল মো: মোহসীন হাসাননের নেতৃত্বে সেনা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার ৬‘শ ৩৫ ঘনফুট সেগুনসহ বিভিন্ন প্রজাতির কাঠ আটক করে।
পরে মাটিরাঙ্গা ফরেস্ট রেঞ্জের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কাঠ গুলোকে জব্দ করে। জানতে চাইলে মাটিরাঙ্গা ফরেস্ট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: তরিকুল ইসলাম জানান, জব্দকৃত কাটগুলো অবৈধ স্বীকার করলেও এসব কাঠে কি ভাবে সরকারী বৈধ হাতুরী চিহ্ন মারা হলো তার কোন সদোত্তর দিতে পারেনি। কিন্তু কাঠগুলোতে কিভাবে বৈধ হাতুরী চিহ্ন মারা হলো তা খতিয়ে দেখা হবে। স্থানীয় কাঠ ব্যাবসায়ীরা জোত পারমিটের মাধ্যমে কাঠ গুলো বিভিন্ন বাগান থেকে সংগ্রহ করেছে। আটককৃত কাঠের আনুমানিক বাজারমুল্য প্রায় ২৭ লক্ষ ৮১ হাজার টাকার বলেও জানান তিনি।
মাটিরাঙ্গা সেনা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মো: মোহসীন হাসান বলেন, অপারেশন উত্তরণের আওতায় পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে আসছে। তার পাশাপাশি এই এলাকার মানুষের জান-মাল এবং প্রকৃতিক সম্পদ রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। দীর্ঘদিন ধরেই কিছু সংঘবদ্ধচক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে কাঠ পাচার করে আসছে। আটককৃত কাঠগুলো সমতলে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই মাটিরাঙ্গা পৌরসভার আদর্শ গ্রাম ডিপো, বাইল্যাছড়ি ডিপো, নতুন পাড়া ডিপো, কামাল সাংবাদিক ডিপে’তে জমা করা হচ্ছিল। এ অভিযান অব্যহত থাকবে অবৈধভাবে কাঠ পাচারের সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবেনা বলেও জানান তিনি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত মাটিরাঙ্গা থানায় কোরো অভিযোগ ও মামলা হয়নি।
