ঐতিহাসিক পার্বত্য চুক্তির ২১তম বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে রাঙামাটি জেলা, পৌর, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফিরোজা বেগম চিনু, সদস্য মো: ওয়াদুদ, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহ ফারুক পিন্টু, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল কুমার চাকমা, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক সামসুল আলম, জেলা যুবলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা।
আলোচনা সভা পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা।
এতে বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার দেশের সাধারন মানুষের শান্তি চায় বলেই ১৯৯৭ সালে পার্বত্যচুক্তি করেছিল। পার্বত্যাঞ্চলের মানুষ তার সুফল ভোগ করছে। যার মধ্য দিয়ে উচ্চ শিক্ষার জন্য পার্বত্যাঞ্চলে এক এক করে স্থাপন করা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ যা আওয়ামীলীগ সরকারই করেছে।
তারা আরো বলেন, এখনো অনেক অপশক্তি এই শান্তি বিনষ্ট করার চেষ্টা করছে, সে চেষ্টা আগামী নির্বাচনে ও অব্যাহত থাকতে পারে। সকলকে সজাগ থেকে আগামী সংসদ নির্বাচনে এই আসনে দীপংকর তালুকদারকে বিজয়ী করে এই অপশক্তিকে রুখতে হবে বলে মন্তব্য করেন বক্তরা।
আলোচনা সভার ইতি টানেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি চিংকিউ রোয়াজা।
