অবৈধভাবে বসবাসকারী কিংবা অনুপ্রবেশকারী কেউ যদি উপজেলায় বসবাস করেও থাকেন, যাদের জন্মনিবন্ধন বা চেয়ারম্যান সনদ নেই, তারা যাতে ভোটার লিস্টে অন্তর্ভূক্ত হতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। বৃহস্পতিবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০১৯ উপলক্ষে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কাপ্তাই উপজেলা বিশেষ কমিটির সভায় সভাপতির বক্তব্যে কাপ্তাই উপজেলা ইউএনও আশ্রাফ আহমেদ রাসেল এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে ওয়াগ্গা ৪১ বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন আবদুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্ত চাকমা, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, রাইখালি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক, কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ সভায় কাপ্তাই ও চন্দ্রঘোনা থানার প্রতিনিধি, হেডম্যান ও পাড়া কার্বারিগণ, গোয়েন্দা সংস্থাসমূহের প্রতিনিধি, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের রাঙামাটি প্রতিনিধি উপস্থিত ছিলেন।
