করোনাকালে বিপন্ন মানুষকে সহায়তা দিয়ে পাশে দাঁড়াতে রাঙামাটির সিভিল সার্জন ডা: বিপাশ খীসার কাছে একটি অক্সিজেন সিলিন্ডার তুলে দিয়েছে রাঙামাটির এসএসসি ২০০৪ ব্যাচ। এই ব্যাচের কয়েকজন শিক্ষার্থী মঙ্গলবার সিলিন্ডারটি তুলে দেয়ার সময় জানায়,তারা চেষ্টা করছে, আরো কিছু অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করে মানুষের পাশে দাঁড়ানোর।
