বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষন পরিষদের উদ্যোগে তিন পার্বত্য জেলার ৭০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হবে রবিবার। ১৭ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী হল রুমে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দীন চৌধুরী।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষন পরিষদের আহ্বায়ক ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।
সংগঠনটির পক্ষ থেকে সদস্য সচিব সুনীল কান্তি দে ১৭ ডিসেম্বর বিকাল চারটায় অনুষ্ঠিতব্য জনযুদ্ধের গণযোদ্ধা মুক্তিযোদ্ধাদের এই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার আন্দোলনকে বেগবান করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
১ Comment
৭০ মুক্তিযোদ্ধার সম্মাননা রবিবার – নাম প্রকাশ করুন ।