আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রথম বিভাগ ফুটবল লীগ। এবারের লীগের সার্বিক সহযোগিতায় রয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
এবারের ফুটবল লীগে দু’টি গ্রুপে মোট ১২টি ক্লাব অংশগ্রহণ করবে বলে জানা গেছে। গ্রুপ ‘এ’ এর ক্লাবগুলো হলো- ছদক ক্লাব, উইনস্টার ক্লাব, রাইজিং ষ্টার ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, প্রতিভাস স্পোটিং ক্লাব, ইয়ুথ স্পোটিং ক্লাব। অপরদিকে, গ্রুপ ‘বি’ এর মধ্যে রয়েছে- ব্রাদার্স ইউনিয়ন, সবুজ সংঘ , শহীদ শুক্কুর ক্লাব, আবাহনী স্পোর্টিং ক্লাব, সৃজন স্পোটিং ক্লাব, মুকুল ফৌজ।
উদ্বোধনী খেলায় ছদক ক্লাব ও উইনস্টার ক্লাব মুখোমুখি হবে বলে জানিয়েছেন আয়োজকরা। রাঙামাটি চিং হ্ললা মং চৌধুরী মারী স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের প্রথম খেলার শুভ উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি।
উল্লেখ্য যে, ২০১৩ সালের পর এবছরই প্রথম কোনো ফুটবল লীগ অনুষ্ঠিত হতে যাচ্ছে পার্বত্য জেলা রাঙামাটিতে।