করোনার বিপন্ন সময়ে রাঙামাটি শহরের নিম্নআয়ের দরিদ্রদ মানুষের মাঝে ত্রাণ বিতরন করেছেন রাঙামাটি সদর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক লাকি চাকমা।
তিনি নিজ হাতে বুধবার সকাল থেকে রাঙামাটি শহরের তবলছড়ি, বনরুপা ও রিজার্ব বাজারের বিভিন্ন পয়েন্টে নিজ অর্থায়নে দুই কেজি করে আলু দরিদ্র মানুষের মাঝে বিতরণ করে। রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় তিনশত জনকে এই আলু বিরতণ করেছেন লাকি।
এই উদ্যোগ প্রসঙ্গে লাকি চাকমা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ আমাকে মানুষের পাশে থাকতে শিখিয়েছে। সম্পুর্ন আমার ব্যক্তিগত টাকা দিয়ে চেষ্টা করছি এ বিপন্ন সময়ে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে তিনশ পরিবারকে এ সামান্য ত্রাণ দিচ্ছি আগামীতেও আমার সামর্থ্য অনুযায়ী দুস্থদের জন্য আরো কিছু করার চেষ্টা করবো।
