ইয়াছিন রানা সোহেল ।।
করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়েছে। রাঙামাটি জেলাপ্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বাড়ি বাড়ি গিয়ে লাল পতাকা টাঙিয়ে দেন। বুধবার ২৪বাড়িতে লাল পতাকা টাঙানো হয়েছে বলে জানান রাঙামাটি জেলাপ্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বোরহান উদ্দিন মিঠু।
তিনি জানান, করোনা ভাইরাস সংক্রমণরোধে মাস্ক পরিধান নিশ্চিতকল্পে এবং জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণে জেলা প্রশাসন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে এবং মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে লাল পতাকা লাগানো হয়।
এছাড়াও লোকজনদের মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। জেলাপ্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বোরহান উদ্দিন মিঠু, অঞ্জন কুমার দাশ ও তাহমিদা আকতার ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় ২হাজার ৮শত টাকা জরিমানা করা হয়। এনডিসি জানান, করোনা সংক্রমন রোধকল্পে এবং জনগনকে সচেতন করতে অভিযান অব্যাহত থাকবে।
