সেন্ট ট্রিজার স্কুল কর্তৃপক্ষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ১৫ আগস্ট সেন্ট ট্রিজার স্কুলের ফেসবুক পেইজে যে ভুল তথ্য ও ভুল বাক্য গঠন করে যে স্ট্যাটাস দেয়া হয়েছে তার জন্য সকলের কাছে ক্ষমা চেয়েছেন।
সেন্ট ট্রিজার স্কুলের প্রধান শিক্ষক মনিকা গোমেজ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সেন্ট ট্রিজার স্কুলের ভধপবনড়ড়শ ঢ়ধমব-এ উইকিপিডিয়া হতে কনভার্ট করা একটি তথ্য সম্পূর্র্ণ অসতর্কতায় পোস্ট করা হয়। এতে তথ্যগত ও বাক্য গঠনে অনেক ভুল ছিল। যা আমাদের নজরে আসার সাথে সাথেই অপসারণ করা হয়। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য সকলের নিকট আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি। ভবিষ্যতে ফেসবুক চালানোর ক্ষেত্রে আরো সতর্ক ও দায়িত্বশীল হবে বলে জানায় প্রেস বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ শাহাদাৎ বার্ষিকীতে সেন্ট ট্রিজার স্কুলের ফেসবুক পেইজে জাতির জনকের হত্যা সম্পর্কে ভুল তথ্য দিয়ে একটি স্ট্যাটাস দেয়। যার প্রেক্ষিতে গত ২১ আগস্ট দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকায় ‘রাঙামাটির ঐতিহ্যবাহী স্কুলের ইতিহাস জ্ঞান’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। স্ট্যাটাস নিয়ে স্কুলের দৃষ্টি আকর্ষণ করলে ২০ আগস্ট দুপুরে সংশোধন এবং রাত দশটায় স্ট্যাটাস প্রত্যাহার করা হয়।
