নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীর বিরুদ্ধে ধর্ষনসহ নানান অভিযোগ এনে ‘আলোচিত’ ও যুব মহিলীগের ‘কর্মী’ দাবি করা মনিকা আক্তার নামের সেই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাকে কুমিল্লার দক্ষিন থানা পুলিশ গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন পুলিশের রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।
তাপস জানিয়েছেন,কুমিল্লা পুলিশ তাকে গ্রেফতার করেছে। আজকেই আমাদের কাছে হস্তান্তর করবে। তার বিরুদ্ধে মেয়র আকবর ও তার স্বামীর করা পৃথক দুটি মামলা আছে। এর একটি মানহানির ও অন্যটি হত্যাচেষ্টা। আমরা তাকে পাওয়ার পর আদালতে হাজির করব।
প্রসঙ্গত, কয়েকদিন আগে রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীর বিরুদ্ধে বিতর্কিত নানান অভিযোগ আনেন মনিকা নামের এই নারী,যিনি নিজেকে যুব মহিলালীগের কর্মী দাবি করছেন। ঢাকার বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে যুবলীগ,যুব মহিলালীগ,পৌর কাউন্সিলররা পৃথক পৃথক বিবৃতি দিয়ে এর নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে ওই নারীর স্বামীও সংবাদ সম্মেলন করে মেয়রের পক্ষেই অবস্থান নেন। এই ঘটনার জেরে রাঙামাটির কোতয়ালি থানায় ওই নারী ও সাবেক এক মেয়র পুত্রের বিরুদ্ধে মামলা করেন মেয়র আকবর। এই মামলায় বুধবার রাঙামাটির আদালত থেকে জামিন নেন সাবেক মেয়র হাবিবুর রহমানের পুত্র সাইফুর রহমান,যার বিরুদ্ধে মনিকার প্রকাশিত সংবাদ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার অভিযোগ করা হয়েছিলো এজাহারে। আর এই মামলাতেই বৃহস্পতিবার রাতে গ্রেফতার হলেন মনিকা আক্তার,যার বিরুদ্ধে তারই স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামীর দায়ের করা আরকেটা মামলা চলমান আছে। যে মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিলেও নিন্ম আদালতে নির্ধারিত সময়ে হাজির হননি তিনি।
