বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশনের তৃতীয় রেঞ্জার এক্সচেঞ্জ কর্মসুচী ২০১৯ মঙ্গলবার খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে। বাল্য বিবাহ, শিশু শ্রম বন্ধসহ সামাজিক সচেতনা তৈরী করতে ‘সুন্দর জীবনের জন্য অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক এ অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা ও ঢাকা বিভাগের গার্ল গাইডরা অংশ গ্রহন করেন ।
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল মোহাম্মদ কামরুজ্জামান পিটু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা অঞ্চল গার্ল গাইডের আঞ্চলিক কমিশনার মোছাঃ সাহারা খানম, জেলা গাইড কমিশনার ও খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার এবং স্থানীয় গাইড কমিশনার ও নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহান।
অনুষ্ঠানে ঢাকা অঞ্চল এবং খাগড়াছড়ি জেলার রেঞ্জারদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় হয়। ঢাকা অঞ্চলের রেঞ্জারগণ বাল্য বিবাহ, শিশু শ্রম বন্ধসহ সামাজিক সচেতনতা বিষয়ে আলোকপাত করেন। অপরদিকে খাগড়াছড়ি জেলার রেঞ্জারগণ বিভাবে বাঁশের ভিতর ভাত এবং মুরগীর মাংশ রান্না করতে হয় তা হাতে কলমে তৈরী করে দেখান।
Previous Articleখাগড়াছড়ির পুলিশ সুপারকে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা
Next Article ‘পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কী করছে ? ’
